রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

রাঙামাটিতে মা-মেয়েকে গুলি করে হত্যা

তরফ নিউজ ডেস্ক : রাঙামাটিতে উপজাতীয় বৃদ্ধ মা ও মেয়েকে গুলি করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। সোমবার গভীররাতে জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকায় এই হত্যাকা- ঘটে। রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা ৩০ বছর বয়সী পাহাড়ি নারী ও তার বৃদ্ধ মাকে গুলি করে হত্যা করে পালিয়ে গেছে।

নিহতরা হলেন, কং সু ইউ মারমার স্ত্রী ম্রা সাং খই মারমা (৬০) ও তার মেয়ে মে সাংনু মারমা (২৯)। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী এবং চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম নিহতদের লাশ উদ্ধারে ঘটনাস্থল গবাছড়ার আগা পাড়ার হ্লাম্রাউয়ের বাড়ি নামক এলাকাটিতে গেছে।

স্থানীয় একটি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহত মা-মেয়ে উভয়ের স্বামী ইতিপূর্বে মারমা ‘লিবারেশন পার্টি এমএলটি’র সক্রিয় সদস্য ছিলো। সম্প্রতি তারা সেই দল ত্যাগ করে পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক দলে যোগ  দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এমএলটি’র সশস্ত্র সন্ত্রাসীরা রাতের অন্ধকারে তাদের বসতঘরে হামলা চালিয়ে মা-মেয়েকে হত্যা করে চলে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com