রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মন্ত্রী হচ্ছেন মাশরাফি!

তরফ নিউজ ডেস্ক : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মন্ত্রী হচ্ছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়। তবে পূর্ণমন্ত্রী না প্রতিমন্ত্রী নাকি উপমন্ত্রী দেয়া হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি ওই সূত্র।

জানা গেছে, মন্ত্রী পরিষদের আকার বাড়ছে, হতে পারে রদবদলও। কিছুদিন যাবৎ এমন গুঞ্জন উঠেছে। প্রথম দিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী করার দাবি উঠলেও চলতি বিশ্বকাপ ক্রিকেটের কারণে দায়িত্ব দেয়া হয়নি। পুনরায় মন্ত্রী সভার রদবদল এবং আকার বড় হওয়ার গুঞ্জন উঠলেই উঠে আসে মাশরাফি বিন মর্তুজার নাম। প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরলেই মন্ত্রী পরিষদ রদবদল এবং নতুনমুখ দেখা যাবে বলে জানা গেছে।

নড়াইল-২ আসেনর সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ঘনিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাশরাফি বিন মর্তুজাকে বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মাশরাফি বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে। তবে পূর্ণমন্ত্রী না প্রতিমন্ত্রী নাকি উপমন্ত্রী দেয়া হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি ওই সূত্র।

মন্ত্রী পরিষদের আকার বাড়ছে এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরলে এ বিষয়ে জানা যাবে। তিনি বলেন, মন্ত্রী পরিষদ কিছুটা শাফল-রিশাফল হতে পারে। কিছু পদ পদবী খালি আছে এগুলো পূরণ হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com