রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

হবিগঞ্জ সদর থানায় নবাগত ওসি মাসুক আলীর যোগদান

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ সদর থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ মাসুক আলী। গতকাল শুক্রবার রাতে তিনি সদর থানায় দায়িত্বভার গ্রহণ করেন। ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউর রহমান তার হাতে দায়িত্বভার তুলে দেন।

ওসি মাসুক আলী সর্বশেষ বাহুবল মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবাগত ওসি মোঃ মাসুক আলী হবিগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। নবাগত ওসি বলেন, মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্স রয়েছে। হবিগঞ্জ সদর উপজেলায় অপরাধ নির্মূলসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com