রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ঝড়ের রাতে জন্ম নিলো ‘বুলবুলি’

তরফ নিউজ ডেস্ক : বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে ‘বুলবুলি’। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

শিশুটির মায়ের নাম হনুফা বেগম, আর বাবা বায়েজিদ শিকদার। শিশু ও মা দু’জনই সুস্থ আছেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান।

এসময় প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে মোংলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. রাশেদুল হাসানসহ অন্যরা ঘটনাস্থলে যান ও মা মেয়ের শারীরিক অবস্থারর খোঁজখবর নেন।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষে নতুন সন্তান ও মায়ের সার্বিক সহযোগিতা হিসাবে ২০,০০০ টাকা দেয়া হবে জানানো হয়। বাগেরহাট জেলা প্রশাসন নবজাতকের জন্য শুভকামনা এবং মা-মেয়ের সুস্থতা প্রার্থনা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com