মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৭

তরফ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরিত হয়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার সকাল ৯টার দিকে বড়ুয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।

তিনি বলেন, ‘পাথরঘাটায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। বিস্ফোরণের কারণে একটি দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।’

এ দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে সাতজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সকাল ৯টার দিকে বিকট শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। মূলত বিস্ফোরণে একটি দেয়াল পথচারীদের ওপর ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা ভালো নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com