বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নির্বাচনের ব্যাপারে আমাদের কাছ থেকে আমেরিকার শেখার আছে: সিইসি

তরফ নিউজ ডেস্ক : ‘নির্বাচনের ব্যাপারে আমাদের কাছ থেকে আমেরিকার শেখার আছে’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, “আমেরিকায় নির্বাচন হয়, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়।

সেসব নির্বাচন থেকে আমাদের অনেক শেখার বিষয় আছে। আমরা প্রতিনিয়ত নতুন শিক্ষা নিই। তবে আমাদের কাছ থেকে আমেরিকার শিক্ষা নেওয়া দরকার আছে। কারণ আমরা ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোট নিয়ে চার/পাঁচ মিনিটের মধ্যে ভোট গণনা করতে পারি। কিন্তু আমেরিকা সেটি পারে না। তাদের এ বিষয়ে আমাদের কাছ থেকে শেখা দরকার। ”

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

বিগত ৯ জুলাই সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এ উপ-নির্বাচনে হাবীব হাসান আওয়ামী লীগের এবং এস এম জাহাঙ্গীর বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com