সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন

লাকসাম পৌরসভা নির্বাচন: ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ তৃতীয় ধাপে কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থী ও ১৯ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলহাজ্ব খলিলুর রহমান, ৩নং ওয়ার্ডে এডভোকেট মাসুদ হাসান, ৪নং ওয়ার্ডে আলহাজ্ব আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ডে মুনছুর আহমেদ মুনসী ও আবুল কাসেম, ৬নং ওয়ার্ডে আবু সায়েদ বাচ্চু, রুহুল আমিন, বেলায়েত হোসেন, আবুল হোসেন বাবুল, জসিম উদ্দিন ও সুজন হোসেন, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহজাহান মজুমদার ও সোহেল রানা, ৮নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী।

সংরিক্ষত মহিলা কাউন্সিলর হিসেবে ১,২,৩নং ওয়ার্ডে  নাসিমা আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নাসিমা সুলতানা এবং ৭,৮,৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মুশফিকা আলম মিতা মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে ১,২,৩,৪,৮ ও ৯নং ওয়ার্ডে এবং সংরিক্ষত তিনটি ওয়ার্ডে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। ফলে সংরিক্ষত তিন মহিলা কাউন্সিলরসহ ৯ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com