বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘চুনারুঘাট মিডিয়া এসোসিয়েট’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি মো. মাসুদ আলম।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. মিজানুর রহমান উজ্জল (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সম্পাদক মো. হাফিজ তালুকদার (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক (দৈনিক হবিগঞ্জের জননী) এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—মিজানুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), এস.আর. রুবেল মিয়া (দৈনিক দিনকাল) ও মো. আসাদুজ্জামান খান (দৈনিক আমার সংবাদ)।

সদস্য হিসেবে রয়েছেন—মো. মামুনুর রশিদ (আইটিভি), মো. ফজলুর রহমান রিয়াদ (হবিগঞ্জের আলো), মো. মনির সরকার (দৈনিক আলোকিত সকাল), মো. তানভীর আহমেদ তালুকদার (হবিগঞ্জের আলো), মো. হাবিবুর রহমান দিপু (আজকের বাংলাদেশ) ও এস.এম. আমির খান (দৈনিক খোলা চিঠি)।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, চুনারুঘাটসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও জনসচেতনতামূলক নানা বিষয় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তুলে ধরতে তারা কাজ করবেন।

সংশ্লিষ্টরা বলেন, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যেই চুনারুঘাট মিডিয়া এসোসিয়েট কাজ করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com