বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

‘সন্তান জন্ম দিয়েছেন, তার দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে’

তরফ নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পরিবারকে জানতে হবে, তার ছেলে বা মেয়ে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কী করে। পিতামাতা সন্তান জন্ম দিয়েছেন, তার দায়-দায়িত্বও আপনাকে নিতে হবে। দায়-দায়িত্ব যদি নিতে না পারেন, তাহলে সন্তান জন্ম দিয়েছেন কেন?’

আজ সোমবার র‍্যাব সদর দপ্তরে র‍্যাব সেবা সপ্তাহ উপলক্ষে মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘ছেলেমেয়েদের ভেতরে নৈতিকতার, মূল্যবোধের বিষয়গুলো গঠিত করার দায়িত্ব পরিবারের। পরিবারকে এ দায়িত্ব নিতে হবে, সমাজকে এ দায়িত্ব নিতে হবে। পরবর্তী প্রজন্মের একটা অংশ এভাবে ধ্বংস হয়ে যাবে, আমরা এটা চাই না। এটা কোনো সুস্থ জাতির লক্ষণ হতে পারে না।’

কলাবাগানে ধর্ষণের পর শিক্ষার্থী হত্যার বিষয়ে তিনি বলেন, ‘কলাবাগানে যে ঘটনা ঘটেছে, এটা পূর্ণাঙ্গ ক্রাইম। এখানে ধর্ষণ করা হয়েছে। এখানে, মৃত্যুর ঘটনা ঘটেছে।’

আইন সংস্কারের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আধুনিক আইন করতে গিয়ে, দেশের মধ্যে কোনো সমস্যা নিয়ে আসছে কিনা। বর্তমান আইনে শিশুকে থানায় নিয়ে আসলেই, প্রবেশন কর্মকর্তা সেখানে থাকতে হবে। আবার দেশে পর্যাপ্ত প্রবেশন অফিসার নেই।’

দেশে শিশু সংশোধনাগার ও শিশু আদালতের অপ্রতুলতার কথাও বক্তব্যে উল্লেখ করেন আইজিপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com