সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

গুলশানের বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৭

তরফ নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কার্যালয়ে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম আজিজুল হক। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।

লিমা জানান, ভবনটির আউটডোরে এসি মেরামতের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে সেখান থেকেই কোনোভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

গুলশান ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় সংযুক্ত আরব আমিরাতের এই ভিসা প্রসেসিং সেন্টারটি। তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়।

ঘটনার কিছুক্ষণ পর ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার গণমাধ্যমকে জানিয়েছিলেন, সেখানে কাচ ভেঙে কয়েকজন আহত হয়েছেন। যাদের ছয়-সাতজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com