সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মুশফিকের বিদায়ে ফলোঅন শঙ্কায় বাংলাদেশ

তরফ স্পোর্টস ডেস্ক : দলের বিপর্যয় কাটাতে ফিফটি করে টাইগার সমর্থকদের কিছুটা স্বস্তি উপহার দেন মুশফিকুর রহীম। তবে ব্যাটিংয়ে ধৈর্য্যরে পরিচয় দিলেন না তিনি। গুরুত্বপূর্ণ সময়ে রিভার সুইপ খেলতে গিয়ে ক্রিজ ছাড়তে হলো বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।
ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডারের ৪ উইকেট হারানোর পর মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুনের ধীর ব্যাটিংয়ে ১০৫ রানে শেষ হয় দ্বিতীয় দিন। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ফিফটি হাঁকান। তবে মাত্র ৪ রান যোগ করেই বিদায় নিলেন তিনি। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে রাকিম কর্নওয়ালের বলে রিভার সুইপ খেলতে গিয়ে কাইল মায়ার্সের তালুবন্দি হন। বিদায়ের আগে ১০৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মুশফিক।

এর আগে ক্রিজে অনেক সময় কাটিয়েও ইনিংস লম্বা করতে পারলেন না মিঠুন। ৪৫তম ওভারের প্রথম বলে রাকিম কর্নওয়ালকে খেলতে গিয়ে ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে তুলে দেন তিনি। বিদায়ের আগে ৮৬ বল খেলে মাত্র ১৫ রান করেন এই ডান হাতি ব্যাটসম্যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com