সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাঁচানো গেল না গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কিরকে

তরফ নিউজ ডেস্ক: দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির। শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন তিনি। শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক মুজাক্কির। তার বড় ভাই ফখরুদ্দিন এ খবর নিশ্চিত করেছেন ।

নিহত মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। মুজক্কির অনলাইন নিউজপোর্টাল বার্তা বাজারের নোয়াখালী জেলা প্রতিনিধি ছিলেন।

নিহতের পরিবার বলছে, শুক্রবার বিকালে চাপরাশিরহাট পূর্ব বাজারে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ভিডিও সংগ্রহ করছিলেন সাংবাদিক মুজাক্কির। এসময় সংঘর্ষকারীদের ছোড়া গুলি তার গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে রাখার পর রাত ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com