রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

দুস্কৃতিকারীদের চিনে ফেলায় গলায় রশি পেঁচিয়ে নারীকে হত্যা

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে বাসাবাড়ি থেকে স্বর্নালংকার লুটে নিতে আসা দুস্কৃতিকারীদের চিনে ফেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৮ মার্চ) দিবাগত রাতে পৌরসভার ঠাকুরপাড়া এলাকায়।

জানা গেছে, শুক্লা রানী আচার্য্য (৫০) নামক ওই নারী একাই বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে নয়টার দিকে দর্জির কাজ শেষে স্বামী স্বপন আচার্য্য ও ছেলে প্রবীর আচার্য্য বাড়িতে এসে দেখেন ঘরের সামনের দরজা ভেতর থেকে আটকানো। পেছনের দরজা বাইরে থেকে লাগানো। পরে ঘরে ঢুকে দেখেন শুক্লারানীর মরদেহ খাটের উপরে আছে। আলমিরা খোলা। এতে রাখা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার নেই। ওইসময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী জড়ো হয়।

খবর পেয়ে লাকসাম ও মনোহরগঞ্জ সার্কেলের এএসপি মোঃ মহিতুল ইসলাম, লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com