সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

পত্নীতলায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

মাজেদ আলী, পত্নীতলা (নওগাঁ): পত্নীতলায় সোমবার ভোক্তা অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও পানীয়, মেয়াদ উত্তীণ কিটনাশক ও অনুমোদিত যৌন উত্তেজক ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে এক ফ্যাক্টরি ও দুই দোকানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামিম হোসেনের নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনেটারী ইন্সপেক্টও প্রভাস চন্দ্র কবিরাজ, পতœীতলা থানার এ.এস.আই বিজন কুমার সহ সঙ্গীয় ফোর্স।

অভিযানে উপজেলার খিরশিন মোড়ে খিরশিন চানাচুর ফ্যাক্টরিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও রাখার এবং প্রতিষ্ঠিানটির কোন অনুমোদন না থাকার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাজেদুরকে ৫ হাজার টাকা, নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সার ডিলার সামসুল হককে মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রয় ও রাখার অপরাধে ৫ হাজার টাকা এবং উপজেলার হরিরামপুর মোড়ে অনুমোদিত যৌন উত্তেজক ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রয় ও রাখার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com