রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাড়ে ১২ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ ফেলে পালালো মাদক কারবারি

তরফ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ থানার দরগারছড়া এলাকায় চোরাকারবারির ফেলে রেখে যাওয়া ব্যাগ থেকে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার সকালে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে ভয়ঙ্কর এসব মাদক জব্দ করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান চালাতে যায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় সাগর পাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে যেতে দেখে কোস্টগার্ড সদস্যরা তাকে থামতে বলে। কিন্তু কোস্টগার্ডের কথা অমান্য করে ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগটি ঝাউ বনে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে দুই কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যেগুলোর আনুমানিক বাজার মূল্য ১২ কোটি পঞ্চাশ লাখ টাকা। জব্দকৃত ক্রিস্টাল মেথ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্রিস্টাল মেথ বিপজ্জনক একটি মাদক, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। অনেক দিন ধরেই নেশার জগতে ক্রিস্টাল মেথ পরিচিতি পেলেও বাংলাদেশে এর সন্ধান মেলে ২০১৯ সালের জুনে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ক্রিস্টাল মেথ বা মেথামফেটামাইনসহ নাইজেরীয় এক নাগরিককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর বেশ কয়েকটি অভিযানে এসব ভয়ঙ্কর মাদক জব্দ করা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com