শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ফেনীতে গণপিটুনিতে ৩ ‘ডাকাত’ নিহত

ফেনী : ফেনীর দাগনভূঞায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আজ ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ৫ ডাকাতকে ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দু’জন ও চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হন। এদের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে সোহাগের (৩০) নাম-পরিচয় মিললেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় একই উপজেলার মনোয়ার হোসেনের ছেলে মনির  হোসেন (২৮) ও নুর আলমকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানা পুলিশের পরিদর্শক ছালেহ আহাম্মদ পাঠান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, মরহেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com