সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

কাল সকাল ১১টায় বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসায় রিপনের জানাযা

রিপনের ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : আগামিকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপনের জানাযা অনুষ্ঠিত হবে। রিপন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল। সে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

উলে­খ্য, বাহুবল উপজেলা সদরের উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়া-এর পুত্র উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। কিছুদিন পূর্বে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভুত করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উল­ার তত্ত¡বধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে গত ২ এপ্রিল ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে ভর্তি হয় সে। পরে গত ৮ এপ্রিল রিপনের সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়। অস্ত্রোপাচার শেষে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। তবে বৃস্পতিবার বিকালে হঠ্যাৎ সে সকল মানুষের ভালোবাসা ডিঙ্গে মৃত্যুর কুলে ঢলে পরে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com