রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

তরফ নিউজ ডেস্ক : রাজধানীতে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি- নিহত ব্যক্তি মাদক চোরাকারবারি। বুধবার ভোরের দিকে আগারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর এ কথতা জানিয়েছেন।

তিনি বলেন, গাড়িতে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী নিহতের নাম আশরাফ আলী (৩৭), বাবার নাম দানেশ মিয়া। বাড়ি গজারিয়ার রায়পাড়া গ্রামে। র‌্যাব তার পরিচয় যাচাই-বাছাই করে দেখছে।

মহিউদ্দিন ফারুকী বলেন, চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিলের একটি চালান আসার খবরে রাতে গাবতলী, আগারগাঁও ও মানিক মিয়া এভিনিউয়ে তিনটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। ভোরের দিকে আগারগাঁও এলাকার চেকপোস্টের কাছাকাছি একটি প্রাইভেটকারকে র‌্যাব সদস্যরা থামার সংকেত দেয়।

এ সময় প্রাইভেটকারে চালকের পাশে বসা এক ব্যক্তি র‌্যাব সদস্যদের দিকে গুলি করে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে যায়।

র‌্যাব কর্মকর্তা ফারুকী আরও বলেন, ওই গাড়ির চালক পালিয়ে গেলেও তার পাশের আসনে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে স্থানীয় একটি হাসপাতালে  নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়িটি তল্লাশি করে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং ৪৯৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com