শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

জাতীয় প্রেস ক্লাব নির্বাচন : সভাপতি সাইফুল সম্পাদক ফরিদা

তরফ নিউজ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার মো.শাহ আলমগীর এ ফলাফল ঘোষণা করেন।

 সভাপতি পদে সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ ৪৩১ পান।

সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়ান খান পান ৪০৬ ভোট। এ ছাড়া কামরুল ইসলাম চৌধুরী পান ৮২ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ২১২ জন। এর মধ্যে ভোট দেন ১০৬৭ জন।

১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মধ্যে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি বাসসের ওমর ফারুক। তিনি পান ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মেজবাহউদ্দিন পান ৪১৪ ভোট। এ ছাড়া কার্তিক চ্যাটার্জি পান ১৫৩ ভোট।

সহ-সভাপতি পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের খবরের আজিজুল ইসলাম ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল হাসান খান পেয়েছেন ৪৪৪ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com