সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ৫৫ বিজিবির দুই অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাহুবল এনসিপির আহ্বায়ক তোফায়েল, সদস্য সচিব বজলুর রহমান স্বর্ণপদক জিতে তুরস্ক যাওয়ার সুযোগ পেল আলিফ সোবহান কলেজের তিন শিক্ষার্থী দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী বাহুবলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা

চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চুনারুঘাটের মুখ উজ্জ্বল করেছেন মেধাবী শিক্ষার্থী তাসনিম আক্তার। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়াশোনার জন্য প্রায় ৫৮ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি পেয়েছেন তিনি।

তাসনিম চুনারুঘাটের দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমানের পাঠানো চিঠির মাধ্যমে তাঁর বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চার বছর মেয়াদি এ শিক্ষাবৃত্তির আওতায় তাসনিম প্রতিবছর ১১ হাজার মার্কিন ডলার করে পাবেন। উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিষয়ে ভর্তি হন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির প্রস্তুতি নেন। তাঁর একাগ্রতা ও প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগের পাশাপাশি ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষাবৃত্তি অর্জন করেন তিনি।

তাসনিমের এ অসামান্য অর্জনে তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্য চুনারুঘাটের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও তাসনিম আক্তারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com