সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ৫৫ বিজিবির দুই অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাহুবল এনসিপির আহ্বায়ক তোফায়েল, সদস্য সচিব বজলুর রহমান স্বর্ণপদক জিতে তুরস্ক যাওয়ার সুযোগ পেল আলিফ সোবহান কলেজের তিন শিক্ষার্থী দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী বাহুবলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা

চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে চুনারুঘাট থানায় নেওয়া হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নাজমুল ইসলাম বকুলকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com