শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টভূক্ত আসামি আটক

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৫ আসামিকে আটক করেছে। গতকাল বুধবার (১৭ এপ্রিল) মধ্যরাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল- উপজেলার বড়ইউড়ি গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ জুয়েল মিয়া (৩২), একই গ্রামের মৃত সের উল­ার পুত্র আব্দুল রহমান (৩৫) ও তারই স্ত্রী মোছাঃ রেজিয়া খাতুন (৩০), হাজীমাদাম গ্রামের মৃত টেনু মিয়ার পুত্র মোঃ আব্দুল হান্নান (৪৮) ও তার সহোদয় মোঃ আব্দুল মান্নান (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই সহিদুল ইসলাম, এএসআই আবু সাঈদ ও এএসআই রিয়াদের যৌথ নেতৃত্বে উপজেলার বড়ইউড়ি ও হাজীমাদাম গ্রামে পৃথম পৃথক  বিশেষ অভিযান চালিয়ে উল্লে­খিত আসামিদের আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com