বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “চুনারুঘাট মডেল প্রেসক্লাব”।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সাধারণ সভায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় গণমাধ্যমের মানোন্নয়নের লক্ষ্যেই নতুন এ মডেল প্রেসক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দৈনিক নিরপেক্ষ- চুনারুঘাট প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁনকে সভাপতি এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়াকে সাধারণ সম্পাদক ও মো. মাসুদ আলম কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি: মনিরুজ্জামান তাহের ও মো. ফরিদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক: মো. আজিজুল হক নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক: মো. মাষ্টার ফজল মিয়া, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক: জুয়েল আকরাম রানা,
প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুর রহমান রিয়াদ, নির্বাহী সদস্য: আসাদ ঠাকুর, এম এস জিলানী আখনজী, মীর জুবায়ের আলম ও রাসেল মিয়া তালুকদার প্রমূখ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। এসময় আরোও উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ ইসা খান প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁন এবং সভা সঞ্চালনা করেন চ্যানেল এস-এর প্রতিনিধি মো. নোমান মিয়া।

বক্তারা বলেন, চুনারুঘাটের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে চুনারুঘাট মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবগঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য এবং স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা কামনা করেন সভায় উপস্থিত সাংবাদিকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com