বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

ফের বদলালো টাইগারদের বিশ্বকাপ জার্সি

তরফ স্পোর্টস ডেস্ক : জার্সি নিয়ে এত কিছু! সবুজের ওপর লাল কেন নেই। এমন বিতর্কের মাঝে পরিবর্তন হয়েছিল বাংলাদেশের জার্সি। এ অবস্থায় থেমে যায় বিতর্কও। কিন্তু আবারও! বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ জার্সি বদলের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন জার্সিতে বুকের ওপর সবুজের ব্যাকগ্রাউন্ডে সাদা হরফে ‘বাংলাদেশ লেখা। তবে পেছনে খেলোয়াড়দের নাম সবুজের ওপর সাদা হরফেই লেখা আছে।

সোমবার বিশ্বকাপ জার্সি উন্মোচনের পরই বিতর্ক শুরু হয় ডিজাইন নিয়ে। জার্সিতে লাল রঙ না থাকায় ক্ষুব্ধ হন ক্রিকেটপ্রেমীরা। অনেকে ওই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল খুঁজে পান। ভক্তদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর ওপর।

বিতর্কের মুখে সোমবার রাতেই জার্সির ডিজাইন পরিবর্তনের কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

পরদিন মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও জানান, জার্সি পরিবর্তন করতে আইসিসির সাথে কথা বলবেন তারা।

এর মধ্যে এক দফা জার্সির পরিবর্তন আনা হয়। সেই ডিজাইনে হাতে লাল রঙ ফিরে আসে। বুকে লাল শেডের পাশাপাশি হাতাতেও ছিল লাল বর্ডার।
তবে সেই জার্সিতেও আবার বদল আনা হয়েছে। নতুন জার্সিতে হাতায় আর লাল শেড রাখা হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com