শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা শোক সংবাদ আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো আলোচিত তালুকদার গেইট স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যায়যায়দিনের বানিয়াচং প্রতিনিধির ভাগনে প্রিন্সের জিপিএ-৫ অর্জন বানিয়াচংয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ভালো ফলনের প্রত্যাশা

চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গাদীশাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় আব্দুল জাহির (পিতা: আব্দুল গফুর), সাং-গাদীশাল, অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে দোষী সাব্যস্ত হন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি উত্তোলন না করার জন্য তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) জানান, চুনারুঘাট উপজেলার যেকোনো স্থানে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com