রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

করোনাভাইরাস: আগের রেকর্ড ভেঙে আজ মৃত্যু ২৬৪

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৬৪ জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে একদিনে দেশে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, গত ২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২১ হাজার ৯০২ জন মারা গেছেন।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের, শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৬ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষায় আরও ১২ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত হলো।

এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে ১৪০ জন পুরুষ ও ১২৪ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ২৩ জন ও বরিশাল বিভাগে ১৬ জন মারা গেছেন।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯০ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন ও বাসায় ১৯ জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com