রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

লাকসামে ওয়ার্ল্ড ভিশনের ইন্টার ফেইস মিটিং

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে জনগনের অংশগ্রহণ এবং যৌথ পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে ইন্টার ফেইস মিটিং-২০১৯ “নাগরিকের কন্ঠ ও কাজ” বিষয়ক এক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বামন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সিভিএ ফোর কমিটির আয়োজনে ও লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বামন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাছান আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত উল্ল্যাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সহকারী শিক্ষা অফিসার মোঃ মহিবুল্লাহ, মুদাফরগঞ্জ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল আলম ভূঁইয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  চট্টগ্রাম এপিসি ম্যানেজার আগস্টিন প্রবঞ্জন হীরা, লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার বিপ্লব চন্দ্র দাস, বামন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউপি সদস্য শামিমা আক্তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com