রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

স্পেন অভিমুখী ৪শ’ অভিবাসী উদ্ধার করেছে মরক্কোর নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোর নৌবাহিনী স্পেনে যাওয়ার চেষ্টা করা ৪শ’র বেশি অভিবাসীকে উদ্ধার করে তাদের উত্তর আফ্রিকার এ দেশে ফেরত পাঠিয়েছে। সোমবার সামরিক সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সূত্র জানায়, এদের মধ্যে কিছু লোককে ‘নাজুক শারীরিক অবস্থার কারণে উপকূলে নেয়া হয়েছে এবং দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নেয়ার আগে মরক্কোর কোস্টগার্ডের বিভিন্ন জাহাজে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ৪২৬ অভিবাসীর অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা থেকে এসেছে। তাদেকে সোমবার রাতে মরক্কোতে পাঠানো হয়েছে।

এসব অভিবাসীর মধ্যে ১৬ শিশু ও ৫৩ নারী রয়েছে। তারা বিভিন্ন নৌযানে ছিল।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায়, সমুদ্র পথে স্পেনে যাওয়া অভিবাসীর সংখ্যা প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ১০ হাজার ৪৭৫ জন স্পেনে পৌঁছেছে। ২০১৮ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১৫ হাজার ৭৫ জন।

২০১৯ সালের প্রথম ছয় মাসে সমুদ্র পথে যাওয়ার সময় ২শ’র বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com