মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ের মলি সহকারী জজ হিসেবে নিয়োগ লাভ

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ের স্বনামধন্য পরিবারের সন্তান আবিদা সুলতানা মলি সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। মলি বানিয়াচংয়ে প্রতিষ্ঠিত ডাক্তার ইলিয়াছ একাডেমি থেকে এসএসসি ও সুফিয়া মতিন মহিলা ডিগ্রী কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ১ম বিভাগে অনার্স মাস্টার্সসহ ডিগ্রী কৃতিত্বের সহিত সম্পন্ন করেন।

পাশাপাশি তিনি জুডিসিয়াল পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। আবিদা সুলতান মলি বর্তমানে সিলেট জজ কোর্টে কর্মরত আছেন। তিনি বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের অন্তর্গত মিয়াখানী খানবাড়ির সাদত আলী খান (রতু) এর একমাত্র কন্যা ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও ডাক্তার ইলিয়াছ একাডেমীর প্রধান শিক্ষক মো: হেমায়েত আলী খানের চাচাতো বোন।

কর্মজীবন সুচারুভাবে পরিচালনার জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন সদ্য সহকারী জজ হিসেবে নিয়োগ পাওয়া আবিদা সুলতানা মলি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com