রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে শত্রুতার বলি কৃষকের শিম ক্ষেত

এফ আর হারিছ, বাহুবল (হবিগঞ্জ) : বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সম্ভুপুর গ্রামের মো. মিরাশ উল্লার পুত্র আউলাদ মিয়া নামের এক কৃষকের প্রায় ২৫ শতক জমির শিম ক্ষেতের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্ততঃ ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। মঙ্গলবার সকালে শিম ক্ষেতে গিয়ে এ বর্বর চিত্র দেখতে পান কৃষক।

ভুক্তভোগী কৃষক মো. আউলাদ মিয়া জানান, তার বসত বাড়ি সংলগ্ন প্রায় ২৫-২৬ শতক জমিতে শিমের চাষ করেছেন। ২০-২৫ দিন যাবৎ উৎপাদিত শিম বাজারজাত করে চলেছেন তিনি। গাছে প্রচুর পরিমানে শিম ধরতে শুরুও করেছিল। ফুলে ফুলে ভরে গিয়েছিলো গোটা ক্ষেত। এখন প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ কেজি শিম গাছ থেকে সংগ্রহ করতে শুরু করেছিলেন। আর ৫-৭ দিনের মধ্যে পুরোদমে শিম বিক্রি করা যেতো। তখন প্রতিদিন ৪-৫শত কেজি শিম সংগ্রহ করতে পারতেন বলে তিনি জানান।

তিনি আরো জানান, শিম চাষে এই পর্যন্ত তাকে ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। ফলন অনুযায়ী চার থেকে পাঁচ লাখ টাকার শিম বিক্রির টার্গেট ছিল। এ বছর শিমের বাজার বেশ ভাল, এখনও স্থানীয় বাজারে ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে শিম। ফলনও হয়েছিল বাম্পার। কিন্তু সেই আশা আর পূরণ হতে দিল না দুবৃত্তরা। গত সোমবার রাতের আধারে কোনো এক সময় তার শিম ক্ষেতের সব গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুবৃত্তরা।

পূর্ব শক্রতার কারণেই রাতের আধারে তার শিম ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সন্দেহের দৃষ্টিতে যারা রয়েছে তারাই কাটতে পারে বলে কৃষক আউলাদ মিয়ার ধারণা। তিনি মামলার প্রস্তুতি নিয়েছেন। এলাকার মুরুব্বিদের সাথে পরামর্শ করে আইনগত ব্যাবস্থা নিবেন বলে তিনি জানান।

এ ব্যাপারে পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মো. শামছুদ্দিন আহমেদ জানান, খবর শুনে শিম ক্ষেত পরিদর্শন করেছি। তার অনেক বড় ক্ষতি হয়েছে। তবে কারা এর সাথে জড়িত সেটি এখনও জানা যায়নি।

এছাড়া পুটিজুরী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com