রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চুনারুঘাটের পল্লী থেকে বিলাসবহুল বিএমডব্লিউ কার জব্দ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের ভিতরে যেখানে নেই কোন পাকা রাস্তা, সেখান থেকেই গাজীউর রহমান নামে এক ব্যক্তির বাড়ী থেকে জব্দ করা হয়েছে বিলাসবহুল বিএমডব্লিউ কার।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে সিলেট শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই কার জব্দ করে। শনিবার সকালে গাড়ীটি শুল্ক বিভাগের হেফাজতে আনা হবে।

সিলেট কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আমরা গাড়ীটি সাময়িকভাবে জব্দ করে ইউপি মেম্বারের জিম্মায় রেখেছি এবং স্থানীয় পুলিশকে অবহিত করেছি। শনিবার গাড়ীটি আমাদের জিম্মায় নিয়ে যাওয়া হবে। এর পর যদি এর মালিক বৈধ কাগজ দেখাতে পারেন তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় কাস্টমের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। গাড়ীটির মডেল থ্রি জিরো ডি বিএমডব্লিউ এক্স ৫। গাড়ীটি কার্নেট সুবিধায় বৃটেন থেকে বাংলাদেশে আনা হয়েছিল।

চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমান জানান, তারা শুল্ক বিভাগকে সব ধরনের সহায়তা করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com