সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ): বানিয়াচংয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টিায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।

প্রধান অতিথি আবুল কাশেম চৌধুরী তার বক্তৃতায় বলেন-বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি করতে সক্ষম হয়েছে। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ বাড়বে। পুথিগত বিদ্যা পরিহার করে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে উপস্থিত শিক্ষার্থীদেও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সন্দলপুর ভিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী।

মেলায় জনাব আলী সরকারি কলেজ, সুফিয়া মতিন মহিলা ডিগ্রী কলেজ,আইডিয়েল কলেজ, শচীন্দ্র কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এর আর সরকারি উচ্চ বিদ্যালয়, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ডা:ইলিয়াছ একাডেমি, হিয়ালা উচ্চ বিদ্যালয়, হানিফ খান দ্বীমুখি উচ্চ বিদ্যালয় ও রত্না উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বল্প খরচে পানি ও সামান্য পরিমানের পেট্রোল দিয়ে জ্বালানি গ্যাস তৈরী করা, কম বিদ্যুৎ খরচে প্রযুক্তির মাধ্যমে অধিক পানি উত্তোলন, আধুনিক বাড়ি, ধোঁয়া শোষনরোধক যন্ত্র ও জাল টাকা সনাক্তকরণ সামগ্রীসহ নানা ধরণের নিজেদের হাতের তৈরী সামগ্রী প্রদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com