রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘পার্বত্য চট্টগ্রামের জনগণের জীবনমানেরও উন্নতি হয়েছে’

তরফ নিউজ ডেস্ক : স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের জীবনমানেরও উন্নতি হয়েছে। সমতলের মতো পাহাড়েও উন্নয়নের ছোঁয়া লেগেছে । তিনি বলেন, উন্নয়নের প্রশ্নে পাহাড় আর সমতলে কোনো বিভাজন নেই।
বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরে বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের আওতায় ৩৩ সুবিধাবঞ্চিত পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।

মূলত এ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী, গৃহহীন, ভূমিহীন ও হতদরিদ্ররা আবাসন সুবিধা পাচ্ছে। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে খাগড়াছড়ি পৌরসভা।

শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ২টি রাস্তা ও খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানের সীমানা প্রাচীর উন্নয়ন প্রকল্প-সহ আরো বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com