রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তিতে এবারও সেরা সানশাইন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তিতে প্রতিবারের মতো এবারও উপজেলায় ২৮ টি বৃত্তি পেয়ে সেরা ফলাফল অর্জন করল সানশাইন প্রি-ক্যাডেট স্কুল।

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা ২০১৯ এ অংশগ্রহণকারী ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ টি ট্যালেন্টপুল ও ১ টি সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে
বাহুবল উপজেলায় এবার মোট ৪৩ টি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে।

এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্কুলের পরিচালক শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়া যাঁদের নিরলস প্রচেষ্টায় এই ফলাফল অর্জিত হয়েছে তাদের সবাইকেও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

উল্লেখ, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই বৃত্তির ফলাফল প্রকাশ করেন।
২০১৯ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফলাফলের ভিত্তিতে এই বৃত্তির ফলাফল দেয়া হয়েছে। চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে মেধা তালিকায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫ শ’ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com