শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী’র উপর মিথ্যা মাললা প্রত্যাহার, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম কে অন্যায ভাবে আটক এবং মামলা প্রত্যাহার, ঢাকার ফটো সায়বাদিক শফিকুল ইসলামের সন্ধান ও মেহেরপুরের সায়বাদিক মাহাবুবুলহক পোলেন এর উপর সন্ত্রাসী হামলায় জড়িত সকল অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌন মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে উদ্যাগে শহরের চৌমুহনা চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, স্থানীয় দৈনিক খোলাচিঠি প্রত্রিকার সম্পাদক সরফরাজ আলী বাবুল, ক্রীড়া সম্পাদক মামুন আহমদ, সহ-সম্পাদক (দপ্তর) এম এ রকিব, কার্যকরী সদস্য কাওছার ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের দিপংকর ভট্টাচার্য লিটন, ইত্তেফাকের অনুজ কান্তি দাস, ঢাকা ও বাংলাট্রিবিউন এর এম সাইফুল ইসলাম, ইনকিলাবের আনোয়ার হোসেন জসিম, দিনকালের রুবেল আহমদ, করতোয়ার আব্দুস শুকুর, দেশ রুপান্তরের সুমন মিয়া, আমাদের সময়ের অরবিন্দু দেব, আনন্দ টিভির তোপায়েল আহমদ পাপ্পু প্রমুখ।

এর আগে কলেজ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কর্মরত গনমাধ্যম কর্মীদের মৌন মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌমূহনা চত্ত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টার আল আমিন, ও বাংলাট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম এর উপর মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এর সন্ধান, বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন এর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গেস্খফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com