বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলের বক্তারপুর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মনিরুল ইসলাম শামিম : বাহুবলে ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (০২ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারি রেজিস্ট্রার ডাঃ শারমিন আক্তার। ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার সহযোগিতায় ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রায় দুইশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প তদারকি করেন বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামের কৃতি সন্তান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কামরুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবি এডভোকেট মিজান মিয়া

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com