রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলায় ব্যবসায়িকে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলায় এক ব্যবসায়িকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে মোবাইল কোর্ট নন্দনপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলায় নন্দনপুর বাজারের নিরব ডেকোরেটার্সকে ৫ হাজার, সঠিক মূল্য তালিকা না থাকায় সুমি এন্টারপ্রাইজ, জান্নাত স্টোর ও আব্দুল করিমের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।


এছাড়াও দক্ষিণ বাহুবল গ্রামে একটি বিয়ে আয়োজনের সংবাদ পেয়ে ইউএনও স্নিগ্ধা তালুকদার অনুষ্ঠানস্থলে হাজির হন। পরে অনুষ্ঠানের সকল আয়োজন বন্ধ করে উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে জনসমাগম ব্যতিত বিয়ে সম্পন্ন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বঅহী ম্যাজিস্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com