শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মধ্যরাতে হঠাৎ আজান, ঘরে ঘরে রং চায়ের হিড়িক!

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: বৃহস্পতিবার রাত ১১ টা। হঠাৎ কুমিল্লার চারিদিকে আজানের ধ্বনি। বিভিন্ন এলাকার গ্রাম গঞ্জের বাড়ি, পাড়া মহল্লার মসজিদ এবং আশ-পাশের এলাকার মসজিদগুলো থেকেও থেমে থেমে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। জানতে চাইলে সঠিক তথ্য কেউ দিতে পারেননি।

এলাকার কয়েকজন তরুণ বলছে, সারা বিশ্বসহ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবং এই মহামারি রোগ থেকে বাঁচার জন্য মহান আল্লাহর রহমতের প্রত্যাশায় আজান দেওয়া হচ্ছে। তা ছাড়া, আজান দেওয়া তো ভালো। আজান দেওয়া ভালো। কিন্তু মধ্যরাতে কেন? এমন প্রশ্নের সঠিক জবাব কেউ দিতে পারেনি।

সকালে এলাকা ঘুরে জানা গেছে, আজানের পর অনেকেই দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন।

এ দিকে মধ্যরাতে উঠে শুধু লবন দিয়ে লিকার চা (রং চা) পানের হিড়িক পড়ে ঘরে ঘরে। জানতে চাইলে অনেকে জানান, তারা শুনেছেন করোনা ভাইরাসের সংক্রামন থেকে মুক্তি লাভের জন্য এটি একটি উপায়।

নাম প্রকাশ না করার শর্তে লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি বলেন, ৬/৭ বছর আগে একটি রোগের জন্য সরাদেশের কিছু মানুষের মধ্যে বাঁশের কন্চি কেটে পানি খাওয়ার এমন হিড়িক পড়ে। তাও আবার মধ্যরাতে। আসলে এটি নিছক কুসংস্কার ছাড়া কিছুই না।

তাঁর ধারণা, একটি উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী মানুষের বিপদের সুযোগ বুঝে অত্যন্ত সুক্ষভাবে এবং একটি চক্র ধর্মকে পুঁজি করে অসচেতন মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ওই চক্রেকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com