বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাখাইয়ে ত্রাণ বিতরণ করলেন ব্যারিস্টার সুমন

কাজী মাহমুদুল হক সুজন : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের লাখাইয়ের ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সুমনের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠা করা ‘এরশাদ-আম্বিয়া’ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল বাবা-মায়ের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। স্বল্প সময়েই অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেকেই অর্থ সহায়তা দিয়েছেন। সেই অর্থ দিয়ে প্রাথমিকভাবে অসহায় ১৩০ পরিবারের জন্য রমজান উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে লাখাই উপজেলায় বিতরণ করেছি। পর্যায়ক্রমে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এর আগে, নিজের এলাকা হবিগঞ্জের চুনারুঘাট ছাড়িয়ে সারাদেশে সামাজিক কার্যক্রমে আরও ব্যাপক আকারে করার জন্যে নিজের বাবা-মায়ের নামে সমাজসেবামূলক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১৯ এপ্রিল) ব্যারিস্টার সুমন তার ফেসবুক লাইভে জানান, নিজের পরিবারের সকলের সঙ্গে পরামর্শক্রমে ‘এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশন’ নামে এই সেবাদানকারি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com