বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

হবিগঞ্জে ডাক্তারসহ ১০ করোনা রোগী শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চিকিৎসক ও নার্সসহ ১০ করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নতুন ১০ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও নার্সরা হাসপাতালের আইসোলেশনে এবং বাকিরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান তিনি।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। আক্রান্তদের সবাইকে আইসোলেশনের আওতায় নিয়ে আসাসহ তাদের পরিবার লকডাউন ঘোষণা করা হবে। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশে প্রত্যেক উপজেলা থেকে কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়। ওইসব নমুনা থেকেই দশ জনের পরীক্ষা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। ইতোপূর্বে পাঠানো নমুনা থেকে ৩৬ জনের রিপোর্ট এসেছে যার সবগুলোই নেগেটিভ।

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আক্রান্তদের সবার পরিবারকে লকডাউন করা হবে।

এদিকে বাহুবলে শনাক্ত করোনা রোগী নারায়ণগঞ্জ ফেরত বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বস্থ্য কর্মকর্তা ডা: বাবুল কুমার দাশ। তিনি বলেন, শনাক্তকৃত রোগী একজন পুরুষ, তাকে নারায়ণগঞ্জ থেকে আসার পরই হোম কোয়ারেন্টিনে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com