বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব, বাড়ছে ঝুঁকি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা রোড কাঁচামাল পাইকারী বাজারে সামাজিক দুরত্ব না মেনেই চলছে কেনা বেচা । বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকাল ৮টায় কাঁচামাল পাইকারী বাজারে দেখা যায়, মানুষের উপচে পড়া ভিড় । সারা সিলেট বিভাগের মধ্যে যেখানে হবিগঞ্জ জেলায় করোনার অবস্থা খুবই খারাপ। চুনারুঘাট উপজেলায় যেখানে করোনা ভাইরাসের রোগী পাওয়া যাচ্ছে সেটা জেনেও মানুষ সর্তক হচ্ছে না। সরকারি নির্দেশনা না মেনেই ক্রেতা বিক্রেতারা গা ঘেষাঘেষি করে কেনাকাটা করছেন।

দু-এক জনের মুখে মাস্ক থাকলেও বেশীর ভাগই মানুষকে ই দেখা গেছে মাস্ক ছাড়া। প্রতিদিন সকালে এখানে বাজার বসে। যেহেতু পাইকারী কাঁচামাল বাজার, এ জন্য বাজারে কাঁচামালসহ নিত্যপণ্য সামগ্রী ওঠে প্রচুর। আশপাশের গ্রাম থেকে আসা ব্যবসায়ীরা কাঁচামাল কিনতে আসেন এখানে। এছাড়া আসেন স্থানীয় খুচরা ব্যবসায়ীরাও। ফলে অনেক অনেক লোকের সমাগম ঘটে এই বাজারে। চুনারুঘাট প্রশাসনের সামাজিক দুরত্ব মেনে ব্যবস্যা করার নির্দেশ থাকলে ও ক্রেতা বিক্রেতারা তা মেনে চলছেন না।

সাধারণ মানুষের দাবি কাঁচামাল বাজার সরিয়ে কি লাভ যদি পাইকারী কাঁচামাল বাজার সরানো না হয়। সারা চুনারুঘাট উপজেলার সকল কাঁচামাল ব্যবসায়ীদের আগমন ঘটে প্রতিদিন সকাল বেলা। একজনের করোনা ভাইরাস সংক্রমিত থাকলে ব্যবসায়ীদের দ্বারা সারা উপজেলায় বাজারে ছড়াতে পারে। তাই প্রশাসনের কাছে দাবী খুব তাড়াতাড়ি এ নিয়ে ব্যবস্হা নেওয়া দরকার। তা না হলে চুনারুঘাটে করোনা ভাইরাসের রোগী বাড়বে বৈকি কমবেনা ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com