মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পরিবহন খাতের ৪ সংগঠনের যৌথ বিবৃতিতে চাঁদাবাজি বন্ধের দাবি

তরফ নিউজ ডেস্ক : দেশে সড়ক পরিবহন খাত সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের চারটি শীর্ষ সংগঠন টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সরকারের কাছে সহযোগিতা চেয়ে বিবৃতি দিয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি এই চার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গণপরিবহন চালু করার ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের দাবির কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, সড়ক পরিবহনে চাঁদাবাজি পরিবহন খাতকে বিশৃঙ্খল করে তুলেছে। আগামী ৩১ মে গণপরিবহন চালু হওয়ার সময় থেকে টার্মিনালে, সড়কে বা অন্য কোথাও চাঁদা উত্তোলন করা যাবে না। শুধুমাত্র সরকার অনুমোদিত নিজ নিজ গঠনতন্ত্রের বিধান অনুযায়ী নিজ নিজ মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যদের কাছ থেকে নিজ নিজ অফিসে চাঁদা সংগ্রহ করা যাবে।

এই বিধানের ব্যত্যয় হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনগুলোর নেতারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com