শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে উর্বর মাটি কাটার অপরাধে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার সদর ইউনিয়নের জয়নাবাদ এলাকায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার দায়ে নানু মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানকালে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি অবৈধভাবে কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে অর্থদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম বলেন, কৃষি জমির উর্বর মাটি কাটা হলে জমির উৎপাদনক্ষমতা নষ্ট হয় এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের অপরাধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com