সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

আ’লীগ কার্যালয় ভাংচুরের ঘটনায় জাসাস নেতা সাংবাদিক মাসুম গ্রেফতার

সিদ্দিকুর রহমান মাসুম

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় হবিগঞ্জ পৌর জাসাসের সভাপতি সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে বাহুবল উপজেলার বাগানবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র ও দৈনিক যুগান্তর পত্রিকার বাহুবল প্রতিনিধি।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টায় শায়েস্থাগঞ্জ পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি-জামায়াত চক্রের নেতাকর্মীদের হামলা করে অফিসের আসবাবপত্র ভাংচুর করে। এতে ১৫ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় ঐ দিন রাতেই শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ জিতু মিয়া লস্কর বাদী হয়ে প্রায় ২শত জনকে আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় হবিগঞ্জ পৌর জাসাসের সভাপতি সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমও আসামী।

রবিবার বিকেল ৩টায় বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ীস্থ পুলিশ চেক পোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুমকে গ্রেফতারের পর জেলা ডিবি পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com