সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রমশ বেড়েই চলেছে করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের প্রাদুর্ভাব শহরে ও গ্রামের হাটবাজারে কোথাও মানা হচ্ছেনা সরকারি স্বাস্থ্যবিধি। সাধারণ জনতা স্বাস্থ্যবিধি না মেনে চলায় ব্যাপক হারে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

এদিকে সোমবার (২০জুলাই) শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ দিনে নতুন করে আরো ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে । শ্রীমঙ্গল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, ৪ দিনে ৮ জনের পজিটিভ রিপোর্ট সহ এ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১০৯ জনে দাড়িঁয়েছে।

আজ আরো ২ জনকে সুস্থ ঘোষনা করা হয়। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২জন। এখন ৪০ জন রোগী শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com