শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

শ্রীমঙ্গলে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ মাদকের ডিলারকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে ও এস আই মো. ফরিদ মিয়া এএস আই নজরুল ইসলাম, আকরাম আলী ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৬টায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ দেব বাড়ী রাস্তার বিপরীত পার্শ্বে কাছিম উল্লাহর মার্কেট ও বাসার ছাদ থেকে ২০ কেজি গাজা ও ৩২০ পিস ইয়াবা টেবলেটসহ মাদকের ডিলার স্বপন মিয়া (৩৮) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার মাধবপাশা এলাকার মৃত সিদ্দীক মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত আসামী স্বপন মিয়া দীর্ঘদিন ধরে সে মাদক, গাজা, ও ইয়াবা ব্যবসা করে আসছিলো। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের (পিপিএম বার) নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com