রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে বাস দূর্ঘটনা নিহত ২

কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুনব্রীজে বাস দূর্ঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ ঘটিকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট নামের একটি গাড়ি (ঢাকা মেট্রো-ব ১১-০৭৭১) নতুনব্রীজ এলাকায় এসে ব্রেক ফেইল করে দাঁড়ানো ঢাকা এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী গাড়িকে (ঢাকা মেট্রো-ব ১১-১৫৬৯) পিছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন পথচারী নিহত হয়।

নিহতরা হলেন শায়েস্তাগন্জ উপজেলার নিজগাও গ্রামের আঃ আউয়াল ও সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা বাগমারা গ্রামের চান মিয়া।

গুরুতর আহত আরও চার জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও দুই বাসে ১৫ জন যাত্রী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্তানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।আহতদের প্রাথমিক চিকিৎসা ও গুরুতর ৫জনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com