রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালীঘাট রোড ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ সেপ্টম্বর) বিকালে কালীঘাট রোড মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ খেলায় মুসলিমবাগ একতা যুব সংঘ ৩ – ০ গোলে চ্যাম্পিয়ন ও কালীঘাট রোড একাদশ রানারআপ হয়।
পুরস্কার বিতরণের পূর্বে মনির বাশার বলেন, খেলাধূলা বিনোদনের অন্যতম মাধ্যম। যা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। সরকার দেশের সামগ্রীক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বারোপ করেছেন ৷
মনির বাশারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজ সেবক চলন্তিকা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক মো: শাহিন আহমেদ , হোটেল ইসাকী এমোসের ম্যানেজিং ডাইরেক্টর সাইফুদ্দিন লিটন, শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিনু মিয়া, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য শামছুল ইসলাম শামিম, অজয় দাশ, সমাজ সেবক মিজানুর রহমান মিজান, আব্দুল জব্বার, মো: শাকিল আহমেদ, খোকন মিয়া, জাকির হোসেন, সাংবাদিক শুভাষ দাশ তপন, মো: শফিকুল ইসলাম রুম্মন প্রমূখ ৷
শিমুল আহমেদ এর তত্বাবধানে খেলা পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারী মো: সিরাজুল ইসলাম সেলু ৷
টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ গ্রহণ করে।
খেলায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন উজ্জ্বল, সেরা খেলোয়াড় হয়েছেন আতিকুল ইসলাম বাবু ও শাহিন ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com