বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত

তরফ নিউজ ডেস্ক : অনুমান ছিল, প্রতীক্ষা ছিল। অবশেষে সবুজ সংকেত মিলল। ভারত থেকে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ডিরেক্টরেট অফ ফরেন ট্রেডস। শনিবার থেকেই বাংলাদেশে পেঁয়াজ যাবে ট্রাকে ও চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। বাংলাদেশ সরকার বৃহস্পতিবার ভারত সরকারকে চিঠি পাঠিয়ে ভারতের এই একতরফা সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানায়। চিঠিতে  ২০১৯-২০ সালের  সমঝোতার  কথা  উল্লেখ ছিল। বলা হয়েছিল, রপ্তানি বন্ধ করাটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু, বন্ধ করার আগে দু’ দেশ দু’ দেশকেই জানাতে বাধ্য থাকবে।

পেঁয়াজ রপ্তানি যে ১৪ই সেপ্টেম্বর থেকে বন্ধ থাকছে তা ভারত বাংলাদেশকে জানায়নি। বাংলাদেশের দাবির যথার্থতা নিয়ে শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং ডিরেক্টরেট অফ ফরেন ট্রেডস একটি বৈঠকে বসে এবং সেখানেই বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার পর বাংলাদেশে দেশি পেঁয়াজের দর সেঞ্চুরি ছোঁয়। হাইব্রিড পেঁয়াজের দাম হয় ৮০ টাকা কিলো। মজুত করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৭০ টাকা কিলো দরে। শনিবার ভারতীয় পেঁয়াজ আসার সঙ্গে সঙ্গে দরে কিছুটা স্থিতিশীলতা আসবে বলে অনুমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com