রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সৌদিগামী ফ্লাইটে স্বাস্থ্যবিধি শিথিল, নেয়া যাবে বেশি যাত্রী

তরফ নিউজ ডেস্ক : দ্রুত সময়ে বেশি সংখ্যক প্রবাসীকে কাজে ফেরাতে সৌদি আরবগামী ফ্লাইটের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪শে অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটের ক্ষেত্রে আসন সংক্রান্ত স্বাস্থ্য বিধি শিথিল থাকবে।
বেবিচক জানিয়েছে, বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে অপেক্ষমান প্রবাসীদের সংকট নিরসণে বেবিচক প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের আরোপিত শর্ত শিথিল করেছে। শর্ত অনুসারে বড় উড়োজাহাজে সর্বোচ্চ ২৬০ জন এবং ছোট উড়োজাহাজে সর্বোচ্চ ১৪০ জন পর্যন্ত যাত্রী পরিবহনের বিধান ছিল।
বিধি শিথিলের ফলে এখন বেশি সংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে এয়ারলাইন্স দুটি। তবে স্বাস্থ্যঝুঁকি প্রশমিত করতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বেবিচক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com